NNTV
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ ঢামেকে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।

বিবৃতিতে জানানো হয়, ঢামেকের মিলন চত্বরে ইন্টার্ন, ট্রেইনি চিকিৎসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অসুস্থ এক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালায়। এতে অন্তত দুই চিকিৎসক আহত হন। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব, সদস্য মাহাদী হাসান সানিম ও মোবিন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার তদন্তে একই দিন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ডা. নাদিম আহমেদ-কে। শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশে মার্কিন ভিসা  স্থগিত

1

নিজ নাগরিকদের ইরাক ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

2

জেনে নিন খোসাসহ পেয়ারা খাওয়ার উপকারিতা

3

হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডকে যুক্তস

4

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

5

অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার টেকনাফ সীমান্তে

6

বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ

7

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

8

প্রো-অ্যাক্টিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের ১৫তম বার্

9

দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে ১০০৮ শিশু নিহত

10

পাকিস্তানের শাহীন আফ্রিদির আইডল মিচেল স্টার্ক

11

বিএনপি নেতা ফজলুর রহমান ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন

12

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে স্বাগত জানালেন যারা

13

যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে

14

জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়া বিমানে

15

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

16

মৌমাছির ছোঁয়ায় লিচুর বাম্পার ফলন, মধুতে কোটি টাকার সম্ভাবনা

17

মূল্যস্ফীতি বাড়তে পারে যদি বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন

18

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার

19

রমজানে ব্যাংক লেনদেনে সময়সূচি পরির্বতন

20