NNTV
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির মৃত্যুর সহানুভূতি ব্যবহার করে ইনকিলাব মঞ্চের কেউ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন জাবের।

শহীদ ওসমান হাদির মৃত্যুর সহানুভূতি পুঁজি করে ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচন করবে না বলে নিশ্চিত করে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন যে, তারা কখনোই ক্ষমতার অনুগত হবে না। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও জনভোগান্তি কমাতে প্রতিটি সড়কের বাম পাশে ডাইভারশন দেওয়া হয়েছে।

সমাবেশে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, রাঘব বোয়ালদের সাথে সমঝোতা করলে, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের সন্ত্রাসীদের অনেককেই জামিন দেওয়া হয়েছে এবং আইন উপদেষ্টাকে ‘মাননীয়’ বলতে লজ্জা লাগে বলেও মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে সম্মান করে, তবে কায়সার কামালের বিএনপিকে নয়। জামায়াত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই আন্দোলনে অংশ নিতে পারেন উল্লেখ করে তিনি বলেন, ইনসাফের এই লড়াই সবার, আর শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সবাইকে একাত্ম হতে হবে। ঢাকা-৮ আসনে অযোগ্য প্রার্থীর বিরোধিতায় জাবের স্পষ্ট করেছেন যে, হাদির মৃত্যুর সহানুভূতি পুঁজি করে কিংবা তাকে ব্যবহার করে কেউ সংসদে যাওয়ার চেষ্টা করতে পারবে না এবং ইনসাফের এই লড়াই প্রয়োজনে আরও জীবনের বিনিময়ে হলেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখ পুত্র আরিয়ানের ওপর ‘অধৈর্য’ হতেন ববি দেওল

1

১৫ মাত্র ৩৩ দিনে ৫০ কোটি ফিফা বিশ্বকাপের টিকিট ক্রয়ের আবে

2

অনিয়ন্ত্রত অর্থনীতি সচল করার পরীক্ষা

3

হাসনাত আবদুল্লাহর ভোটকেন্দ্রের মতামত

4

বিশ্বকাপে আলাবার নেতৃত্বে অস্ট্রিয়ার দল ঘোষণা

5

নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান

6

কানাডার কোচ হলেন মন্টি দেসাই

7

১৫০০ স্বাক্ষর দরকার তাসনিম জারার ।

8

‘সমুদ্রের বুক ছুঁয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরা

9

নেমো ফিরিয়ে দিচ্ছেন ইউরোভিশন ট্রফি

10

ইরানি ড্রোনের ঝলক, নড়েচড়ে বসছে মার্কিন বাহিনী

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান করলেন প্রধা

13

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

14

উপদেষ্টা শারমীন বলেছেন বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে

15

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

16

বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

17

আইপিএলে পারিশ্রমিক না পাওয়ায় পিএসএলে জাম্পা

18

বানারীপাড়ার মায়াবী নদী ‘সন্ধ্যা’

19

জনপ্রতি ১ লাখ ডলার, গ্রিনল্যান্ড অধিবাসীদের অর্থ দিয়ে দ্বীপ

20