NNTV
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে হাঁস চুরির অভিযোগে এক নির্মাণশ্রমিককে রড ও হাতুড়ি দিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইদ (২৩) ওই গ্রামের আলাউদ্দিন ও সামসুন নাহার দম্পতির ছেলে। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ।

নিহত ব্যক্তির বাবা মো. আলাউদ্দিন ও মা সামসুন নাহার প্রথম আলোকে বলেন, মালিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুর রাজ্জাকের একটি হাঁস গতকাল সন্ধ্যার পর হারিয়ে যায়। এ ঘটনায় তাঁদের ছেলে সাইদকে সন্দেহ করেন রাজ্জাক। এরপর সাইদকে বসতঘর থেকে ডেকে নেওয়া হয়। সেখানে আবদুর রাজ্জাক, তাঁর দুই ছেলে মো. রাব্বি ও মো. জাহিদ, মো. শাওন, ওমর সানি, জসিম উদ্দিনসহ গ্রামের কয়েকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সাইদকে হত্যা করেন। পরে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালিগাঁও গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন ভূঁইয়া, আনুয়াখোলা গ্রামের আবদুস সোবহান ও আবদুল অদুদ মিয়া প্রথম আলোকে বলেন, একটি হাঁস হারানোকে কেন্দ্র করে একজনকে এভাবে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মালিগাঁও গ্রামের বাসিন্দা দোকানদার ওমর সানি (২৫) ও জসিম উদ্দিনকে (৪৫) আটক করা হয়েছে। হত্যা মামলা হবে। নিহত সাইদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবন্দী থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

1

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

2

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক র

3

জেনে নিন অতিরিক্ত ধনে পাতা খাওয়ার অপকারিতা

4

ট্রেলার মুক্তির আগেই বাজিমাত: ১৫ কোটি টাকার অগ্রিম টিকিট বিক

5

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন এ অভিযোগ তিনি

6

ইরানের আরও ১ নারী ফুটবলার অস্ট্রেলিয়ার আশ্রয় ছেড়ে বাড়ির পথে

7

সাভারে যুবলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আ

8

France and UK launch

9

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে নিহত ১০ জন

10

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের সমাবেশ

11

ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে চালু হচ্ছে নিবন্ধন আইন সংশোধন

12

জেনে নিন নামাজ পড়ার ফজিলত ও না পড়ার ক্ষতি

13

আফ্রিকায় গোপন সফরে তাইওয়ান প্রেসিডেন্ট, ‘ইঁদুর’ আখ্যা দিল চী

14

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

15

ইরানে ২ হাজার স্থানে হামলা চালিয়ে ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্

16

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনি

17

শুভ বড়দিন আজ

18

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা জানাল বাংলাদেশ

19

সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৫ ও জামায়াত পাচ্ছে ১৩

20