NNTV
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

সৌদি আরব আরও ১৬টি দেশের নির্দিষ্ট শহর বা এলাকা থেকে আংশিক আমদানির ওপর বিধিনিষেধ দিয়েছে।


সৌদি আরবের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও রোগতাত্ত্বিক (এপিডেমিওলজিক্যাল) হালনাগাদের ভিত্তিতে নিষিদ্ধ ও সীমিত আমদানির দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকেই কার্যকর রয়েছে, আবার কিছু নিষেধাজ্ঞা ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে ধাপে ধাপে যুক্ত হয়েছে। 

বিশেষ করে উচ্চমাত্রার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব এসব সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ। সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট দিভোয়ার ও মন্টেনিগ্রো।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইনস, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও কঙ্গো প্রজাতন্ত্রের নির্দিষ্ট রাজ্য বা শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি স্পষ্ট করেছে, অনুমোদিত স্বাস্থ্য ও নিরাপত্তা মান পূরণ করলে তাপপ্রক্রিয়াজাত (হিট-ট্রিটেড) মুরগি এবং সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এসব পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি সনদ থাকতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এবং পণ্যগুলো রফতানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকেই এসেছে। সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে চার হাজারের বেশি বন্দিকে ক্ষমা দিলো আমিরাত

1

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

2

ঈদের দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

3

২৫ মার্চ সেই কাল রাত, গনহত্যা দিবস আজ

4

নারায়ণগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ইফতার ও দোয়া মা

5

ফিনল্যান্ড দিচ্ছে উচ্চ শিক্ষার সুযোগ

6

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে

7

অভিনেতা আরিফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন

8

সবাই মিলে নতুন করে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের

9

গণভোটের কোনো প্রার্থী নেই: আলী রীয়াজ

10

সিলেটে যুবক খুন, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

11

মাদুরোকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান

12

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

13

হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

14

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের অভিযানে

15

ইসরায়েলের দিকে একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

16

মন্‌জুরুল ইসলাম: পাঁচ ধাপে বাস্তবায়ন করতে হবে পরিকল্পনা

17

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির অভ্যর্থনা কমিটি

18

পবিত্র চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

19

চীনের রাষ্ট্রদূতকে রাডার লকের ঘটনায় তলব করেছে জাপান

20