NNTV
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া

ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ বন্দর অঞ্চল ওডেসায় হামলা জোরদার করেছে রাশিয়া। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কিয়েভ পোস্ট এ তথ্য জানায়। 

রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশাল এলাকা। অন্ধকারে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) রাতে চালানো হয় এ হামলা। পুড়ে যায় ময়দা ও ভোজ্যতেলের বেশ কিছু কনটেইনার। এছাড়াও হুমকির মুখে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। 


ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ওডেসায় 'পদ্ধতিগত' হামলা চালাচ্ছে মস্কো। গত সপ্তাহে যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু ওডেসার দিকে সরে যেতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। 

প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির দাবি, সাগরপথে সেনাদের রসদ সরবরাহ আটকে দিতেই ওডেসায় ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ সেনারা। গেল কয়েকদিনে রাশিয়ার হামলায় ওডেসায় হতাহতের শিকার হয়েছেন বেশ কয়েকজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের মনোনয়নপত্র বাতিল

1

ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

লাউড়ায় সরকারি কর্মকর্তা সুধীজনদের নিয়ে নির্বাচনী মতবিনিময় স

4

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত : ট্রাম্প

5

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

6

গাজা গণহত্যায়  ইসরায়েলকে অস্ত্র-অর্থ-গোয়েন্দা দিয়ে সহায়তা কর

7

কুষ্টিয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট, ঝুঁকিতে রোগীর জীব

8

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

9

সান্তোস দাপুটে জয় দিয়েই মৌসুম শেষ করল

10

নরসিংদীর বেলাবোতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারীর

11

স্ট্রোক করে জ্ঞান হারান তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

12

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

13

সালাহউদ্দিন আহমদকে অপহরণ করে ভারতে পাঠানোর নির্দেশদাতা কে?

14

আজ সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

15

আরও দু’টি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

16

এমপি আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ, ইফতার ও দো

17

বাংলাদেশসহ ৪০ দেশের মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা

18

নোয়াখালীতে অবৈধ ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন আটক

19

ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

20