NNTV
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাপানে সতর্কতা জারি করা হয়েছে মেগা ভূমিকম্পের

ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্পে দেশটির উত্তর-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। এর ফলে উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আগাম নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

গত সোমবার উত্তর জাপানের উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর পর দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ওই সতর্কতার চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর-পূর্ব জাপান।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। যদিও জাপানে ভূমিকম্প একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, তবে সাম্প্রতিক ধারাবাহিক শক্তিশালী কম্পনের পর সরকার বিশেষভাবে সতর্ক অবস্থান নিয়েছে।

জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই প্রথমবারের মতো দেশটিতে ‘মেগা ভূমিকম্প’ বিষয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক ভূমিকম্পের ধারাবাহিকতা উত্তর জাপানের লাখো মানুষের জীবন ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে থাকার পাশাপাশি প্রয়োজনীয় দুর্যোগকালীন প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যদিও জাপানে ভ্রমণের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবে ভূমিকম্পের ঝুঁকির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে জাপান ভ্রমণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, অতীতেও জাপানে ভয়াবহ মেগা ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে দেশটির উত্তর-পূর্ব উপকূলে ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জাপানে বছরে গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প ঘটে, অর্থাৎ দিনে গড়ে প্রায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়।

যদিও বিজ্ঞানীরা এখনো ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা আগাম নির্ভুলভাবে নির্ধারণ করতে পারেন না, তবে জাপানের ভূমিকম্প সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত বলে স্বীকৃত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্ত

1

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত্যু সেনা সংখ্যা ২৩

2

ফরিদপুরে রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের

3

সিংড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

4

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

5

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

6

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

7

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

8

ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

9

আমির খান  কী তৃতীয় বিয়ের তে আবদ্ধ হতে যাচ্ছে

10

অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

11

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

12

২০২৬ সালে বিয়ের আগেই হানিয়ার বিচ্ছেদ হবে

13

ইউরোপে ১২ টন কিটক্যাট চুরি!

14

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ৩ ফেব্রুয়ারি

15

১৫ দিন বাড়ল ,সিরিয়া ও এসডিএফের যুদ্ধবিরতি

16

প্রথম ম‍্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

17

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

18

দ্য গার্ডিয়ান: ভারতে অবস্থান করে ক্ষমতায় ফেরার কৌশল সাজাচ্ছে

19

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

20