NNTV
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জীবননগরে শ্রমিকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থিত জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থেকে মরদহটি উদ্ধার হয়। নিহত তুষার মন্ডল মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

কোল্ড স্টোরেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক দায়িত্বে ছিলেন। রাতের এক পর্যায়ে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজে একাই দায়িত্ব পালন করতে থাকেন। পরে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে ছাদে হাটাহাটি করতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে তিন টার্মিনালে বন্ধ জাহাজ

1

ফরিদপুরকে বিভাগ করার দাবিতে সহমত: তারেক রহমান

2

ফরিদপুরে কৃষকের মরদেহের পাশে প্রাইভেটকার, আটক ৪

3

মাত্র ১২ দিনে ৫ কোটি ভিউ, আলোড়ন তুললেন ইমরান হাশমি

4

সালাম মুর্শেদীর দখলে থাকা বাড়ি হস্তান্তরে রায় প্রকাশ করেছে হ

5

বজ্রপাত থেকে বাঁচার জন্য যে দোয়া পড়বেন

6

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

7

বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং

8

ইউরোপ-আমেরিকায় রপ্তানি হবে সাতক্ষীরার আম

9

২৪ ডিসেম্বর ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

10

ফ্যামিলি কার্ড আগে পাবেন এই তিন শ্রেণির নাগরিক

11

এক ফটোগ্রাফার সূর্যের সামনে ধারণ করলেন স্কাইডাইভারের দৃশ্য

12

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৩৫

13

বিশ্ব মা দিবসে দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের রচনা প্রতিযোগিতা

14

কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

15

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন আহত

16

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

17

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মৃত জেলিফিশ, জেলে-পরিবেশবিদদের উদ্ব

18

বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে শীর্ষে চীনের বিওয়াইডি, রাজত্ব হ

19

নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

20