NNTV
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গুলি

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে সাত মাস বয়সি এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।  গত শুক্রবার (৫ জুন) একটি গাড়িতে দখলদার সেনারা গুলি চালানোর পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও ইসরাইলি কর্তৃপক্ষ।  খবর এনডিটিভির। 

নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন।

পরিবারের দাবি, টেল রুমেইদা এলাকায় ইসরাইলি সেনারা তাদের গাড়ি থামাতে নির্দেশ দিলে তারা গাড়ি থামান। শিশুটির বাবা ফাহদ আবু হাইকাল বলেন, তিনি গাড়ি সম্পূর্ণ থামিয়ে হাত স্টিয়ারিংয়ে তুলেছিলেন, এরপরই সেনারা গুলি চালায়।

তিনি বলেন, গুলিটি প্রথমে তার হাতে লাগে, পরে পেছনের সিটে মায়ের কোলে থাকা তার শিশুটিকে আঘাত করে। সে সময় গাড়িতে মা ও ১১ বছর বয়সি আরেক সন্তানও ছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজকে তিনি জানান, ঘটনাস্থলটি ছিল দিনের আলোয় স্পষ্টভাবে দৃশ্যমান এবং গাড়ির ভেতরে একটি পরিবার ছিল—এতে কোনো ভুল বোঝার সুযোগ ছিল না।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ধারণা করেছিল গাড়িটি তাদের দিকে এগিয়ে আসছিল, তাই গুলি চালানো হয়। তবে পরে তারা জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং বেসামরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

প্রাথমিক সামরিক তদন্তে বলা হয়েছে, আহত ব্যক্তিরা কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

পরিবার এই ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে।  শিশুটির বাবা বলেন, ‘আমি চাই এই ঘটনার জন্য দায়ী সেনাকে জবাবদিহির আওতায় আনা হোক। ‘

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির ৪ জন নেতার পদত্যাগ

1

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ

2

দেশে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

3

চীন সস্তায় তৈরি করলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

4

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদলের সভাপতিসহ ৩ জন গ্রেফতার

5

দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

6

শরীরের জন্য টমেটো কতটা উপকারী

7

রাতের খাবার খেতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারাল ২ যুবক

8

৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ আগামী ৩ মে

9

সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা, ভাঙলেন সব র

10

গণহত্যা দিবসে সাতক্ষীরা বধ্যভূমিতে শ্রদ্ধা

11

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

12

২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

13

আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

14

শীতে চুল পড়া ও খুশকির সমস্যায় ব্যবহার করুন লেবুপাতা

15

খালেদা জিয়া যাচ্ছে লন্ডনযাত্রায়

16

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় পৌঁছেছে জাহাজ

17

ইসলামকে অসম্মান করায় ইসরায়েলি নাগরীকের ভিসা বাতিল করলো অস্ট্

18

শরীয়তপুরে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

19

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

20