NNTV
প্রকাশ : Jun 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল  বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা হাসপাতালে মরদেহ ফেলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায়। নিহত ফয়জুল মিয়া উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে। 

নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওই কেন্দ্রে ভর্তি করেন। ঈদের পর দিন তাকে খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন মৃত অবস্থায় পড়ে আছেন।

তিনি দাবি করেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনেই মৃত্যু হয়েছে। মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার

1

নেপালের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন

2

এলপিজির তীব্র সংকট নিরসনে আমদানির উদ্যোগ নিচ্ছে বিপিসি

3

যেসব খাবার চুল দ্রুত বাড়তে সাহায্য করে

4

নিরাপত্তা নারায়ণগঞ্জ: জেলা রিটার্নিং কর্মকর্তা

5

এক বছরে ১২৯ সাংবাদিক নিহত, সর্বাধিক হত্যার অভিযোগ ইসরায়েলের

6

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

7

২৪ ঘণ্টায় ৬৯৮ জন গ্রেফতার

8

১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি

9

২০২৬ সালে কোনো মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীর

10

৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙল লাথাম-কনওয়ের ব্যাটে

11

৩৪৫ বাংলাদেশি ফিরলেন লিবিয়া থেকে

12

সৌদি আরামকো তেল স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

13

পদত্যাগের দাবি জোরালোভাবে চলছে কিন্তু পদত্যাগ করবেন না যুক্

14

সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের হামলা

15

ডোনাল্ড ট্রাম্প এর কারণে ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

16

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করত

17

ইরান বাড়ল জ্বালানি তেলের দাম

18

পুরো বাংলাদেশ তারেক রহমানের অপেক্ষায়

19

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী

20