NNTV
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীর তলদেশ থেকে ২০ ঘণ্টা পর স্কুলছাত্র আবিরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে মেঘনার শাখা রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে চার বন্ধু মিলে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় মেঘনার শাখা নদী ‘রজত রেখা’য় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠে এলেও আবির নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে সোমবার সকালে দুর্ঘটনাস্থলের ২০ ফুট গভীর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। সকালে পানির ২০ ফুট নিচ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

1

সৌদিসহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ করলেন আব্বাস আরগচি

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

4

শুরু হয়েছে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির দ্বিতীয় দি

5

ঢাকার গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

6

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিলুপ্তির পথে খেজুরের রস।

7

নিয়মিত পানি পান না করলে শরীরে যে মারাত্মক ক্ষতি হয়

8

শুভ বড়দিন আজ

9

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

10

চীনা প্রতিষ্ঠান চালু করলো বিশ্বের দীর্ঘতম ফ্লাইট

11

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১

12

অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

13

১১ ডিসেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

14

নির্বাচনী প্রার্থীরা কী করতে পারে, কী করতে পারে না

15

বরিশালে পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী

16

৬৩ ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব

17

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর

18

পুলিশের ওপর সশস্ত্র হামলা গ্রেপ্তারকৃত আসামির

19

মৎস্যজীবী দল নেতা যোগ দিলেন জামায়াতে,করলেন দুগ্ধ স্নান

20