NNTV
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের দীর্ঘ ১৫ বছর পরের জুটি নতুন সিনেমা ‘ভূত বাংলা’ দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার এই ছবিটি মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি রুপি।

ছবিটি মুক্তির প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রায় ৫৫ শতাংশ। গতকাল সোমবার (২০ এপ্রিল) শুধু ভারতেই ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি।

এ পর্যন্ত দেশীয় বাজারে ‘ভূত বাংলা’র নেট আয় ৬৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৭৮ কোটি রুপিতে পৌঁছেছে। বিদেশি বাজার থেকেও এসেছে প্রায় ২৯ কোটি রুপি।

দীর্ঘদিন পর অক্ষয়-প্রিয়দর্শন জুটির এই প্রত্যাবর্তন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির পারফরম্যান্সও প্রশংসা কুড়াচ্ছে।

প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও ছবিটি মুক্তি পায় ১৭ এপ্রিল। এই বিলম্ব দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে ছবিটি নতুন কয়েকটি বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এদিকে অক্ষয় কুমারের আগামী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং ‘গোলমাল ৫’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র : ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ

1

ফ্লাইদুবাই ফ্লাইট উড়ল দেড় বছর পর

2

ভারতের মেঘালয়ে কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে ১৮জন নিহত

3

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, সংযোগ দিতে ইসির চিঠি

4

ফ্যামিলি কার্ড পেতে করণীয় ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

5

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

বোয়ালখালীতে অগ্নিকাণ্ড, পুড়ল দোকান

8

গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

9

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

10

গ্যাস ও এলপিজির সংকটের ফলে সাধারন মানুষের ঘরে জ্বলছে না চুলা

11

চট্টগ্রামে বিদেশফেরত যুবকের মরদেহ উদ্ধার

12

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে যে এলাকায়

13

ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ক্রিকেটার শফিউল ইসলাম

14

জরুরি স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

15

কুমিল্লায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঙে রঙিন হয়ে উঠছে কেন্দ্রী

17

আয়াতুল্লাহ আলি খামেনি-কে যে স্থানে দাফন করা হবে।

18

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বই মেলা

19

আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনে নির্বাচন : আপিল বিভাগ

20