NNTV
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেপালে একীভূত হচ্ছে দুই দল রাজতন্ত্র ফেরাতে

নেপালে রাজতন্ত্র ফেরাতে একীভূত হচ্ছে দুটি রাজনৈতিক দল। এগুলো হলো- রাজেন্দ্র লিংদেনের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) এবং কমল থাপার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি–নেপাল (আরপিপি–নেপাল)। উভয় দলের অভিন্ন রাজনৈতিক এজেন্ডা হলো নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণা এবং রাজতন্ত্র পুনর্বহাল করা।

২০০৬ সালের দ্বিতীয় গণআন্দোলনের পর নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের মর্যাদা বাতিল হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে রাজতন্ত্রপন্থী শক্তিগুলো আবার সংগঠিত হওয়ার জোর চেষ্টা করছে।

চার বছর আগে দলের সাধারণ সম্মেলনে রাজেন্দ্র লিংদেনের প্যানেল চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে জয়ী হওয়ার পর কমল থাপা আরপিপি থেকে বেরিয়ে যান। সে সময় তিনি সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহের বিরুদ্ধে দলীয় সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছিলেন। পরে তিনি আলাদা দল হিসেবে আরপিপি–নেপাল গঠন করেন।

নেপালে আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ নির্বাচন। তার আগে এই দুই দলের একীভূত হওয়ার উদ্যোগ নতুন করে গতি পেয়েছে। সেপ্টেম্বরের জেন জি অভ্যুত্থানের পর তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতা এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে জোট ও একীভবনের প্রবণতাও রাজতন্ত্রপন্থী দলগুলোকে কাছাকাছি আনতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

এর আগে গত ২৮ মার্চ কাঠমান্ডুর তিনকুনেতে আয়োজিত এক রাজতন্ত্রপন্থী সমাবেশে দুই দল একসঙ্গে অংশ নেয়। পরে ২৮ মে থেকে আরপিপির নেতৃত্বে কাঠমান্ডুকেন্দ্রিক রাজতন্ত্র আন্দোলনেও থাপার নেতৃত্বাধীন দল অংশগ্রহণ করে।

মঙ্গলবার কাঠমান্ডুতে দল– সংযুক্ত জেন জি ফ্রন্টের এক জেলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আরপিপি– নেপালের চেয়ারম্যান কমল থাপা সম্ভাব্য একীভবনের ইঙ্গিত দেন। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক দিনের মধ্যেই সুখবর শুনতে পারবেন। সমমনা শক্তিগুলোর এক হওয়া এখন সময়ের দাবি।

এর আগে গত ২৭ নভেম্বর আরপিপি সমমনা দল ও গোষ্ঠীর সঙ্গে একীভবন ও সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে বুদ্ধিমান তামাং, বিক্রম পাণ্ডে ও ধ্রুব বাহাদুর প্রধানকে নিয়ে একটি কমিটি গঠন করে। যদিও তখন দলটির নেতারা জানিয়েছিলেন, একীভবনের বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরপিপি–নেপালের মুখপাত্র রাজারাম বার্তৌলা বলেন, জাতীয় রাজনীতির বাস্তবতায় এখন এক হওয়াই সময়ের দাবি। তার কথায়, যে সময় আমরা আলাদা হয়েছিলাম আর যে সময় এখন এক হওয়ার কথা ভাবছি—দুটি পরিস্থিতি এক নয়। জেন জি অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট উভয় পক্ষকেই ভাবতে বাধ্য করেছে।

তিনি জানান, একীভবনের জন্য আরপিপি–নেপালের কোনও পূর্বশর্ত নেই এবং তারা আরপিপির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এদিকে বুধবার আরপিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে। দলের মুখপাত্র ও লিংদেনের ঘনিষ্ঠ সহযোগী মোহন শ্রেষ্ঠ একীভবন নিয়ে আলোচনা হয়েছে স্বীকার করলেও বর্তমান বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন

1

আজ দুপুরে বসবে বিসিবির সভা, আলোচনা মুখ্য বিষয়

2

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের আক্রমন

3

৪০ বছর পর আবারও একসাথে অমিতাভ-কমল

4

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

5

তেল কিনতে এসে বিক্রয়কর্মীদের মারধরে যুবক নিহত

6

বিএনপি প্রার্থীকে হুমকি নির্বাচন থেকে বিরত থাকার জন্য

7

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে

8

আজ যেসব ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে

9

রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশু নিহত

10

ঈদের ছুটিতে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে

11

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

12

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে

13

যে সরকার আসুক চীন বাংলাদেশ একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

14

ওপেনএআই চালু করল ‘অ্যাপ স্টোর’

15

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন উসমান খাজা

16

এলপি গ্যাসের দাম এখন ১৩০৬ টাকা

17

দুই দেশ কেড়ে নিল ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

18

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে প্রত

19

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় একজন যুবক নিহত

20